সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের

 

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) দাবি করেছে, ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্যভিত্তিক ও আকস্মিক হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনীর কমান্ডারের অবস্থান গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।

সোমবার (২ মার্চ) আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ দাবি জানায়। খবর প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল ও তাসনিম নিউজ এজেন্সি।

বিবৃতিতে বলা হয়, ‘জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শাসনব্যবস্থার বিমানবাহিনীর প্রধানের সদরদপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে।’

আইআরজিসি আরও জানায়, ইরান এ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে অন্তত ১০ দফা হামলা চালিয়েছে।

এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এনএনবাংলা/