সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

খামেনির উত্তরসূরি নির্বাচিত হলেই তাকে ‘লক্ষ্যবস্তু’ করা হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত যিনি হবেন, তাকেই লক্ষ্যবস্তু করা হবে।

তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘ইরানের এই সন্ত্রাসী সরকার যাকে পরবর্তী নেতা হিসেবে বেছে নিক না কেন, যদি তাদের লক্ষ্য হয় ইসরায়েল ধ্বংস করা, যুক্তরাষ্ট্র বা মুক্ত বিশ্বকে হুমকি দেওয়া কিংবা ইরানের জনগণকে দমন করা—তবে সেই ব্যক্তি যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে লক্ষ্যবস্তু করে নির্মূল করা হবে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার হামলা শুরুর প্রথম দিনেই নিজ বাসভবনে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

এদিকে, ইরানে নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে ভোটের আলোচনা শোনা গেলেও এখন পর্যন্ত তেহরান আনুষ্ঠানিকভাবে খামেনির উত্তরসূরির নাম ঘোষণা করেনি। ফলে দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এনএনবাংলা/