সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ছবি: সংগৃহীত

 

আসন্ন ঈদুল ফিতরের উপলক্ষে দীর্ঘ ছুটির সময় গ্রাহকদের নগদ অর্থের চাহিদা পূরণে দেশের সব তফসিলি ব্যাংককে এটিএম ও সিআরএম বুথে পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিসেস (এমএফএস) এর মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়। এতে বলা হয়েছে, ঈদের ছুটির সময় গ্রাহকরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে জন্য ব্যাংকগুলোকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি-বেসরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, এটিএম বুথে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করতে হবে এবং বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ রাখতে হবে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করতে সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী নিয়োজিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পয়েন্ট অব সেল (পিওএস) সেবার ক্ষেত্রেও সার্বক্ষণিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করতে বলা হয়েছে।

ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সব ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোকে ঈদের ছুটিতে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ঈদের ছুটির সময় যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহকদের জানাতে হবে। পাশাপাশি ইলেকট্রনিক পেমেন্ট ব্যবহারে গ্রাহকদের সতর্ক করতে প্রচার-প্রচারণা চালানো এবং সার্বক্ষণিক হেল্পলাইন সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএনবাংলা/