সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

 

সংসদ অধিবেশনের প্রথম দিনেই মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান। তবে তিনি ঠিক কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ ভবনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এই সংসদ সদস্যকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ওই মন্ত্রণালয়ের দায়িত্ব আহমদ আযম খানকে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আহমদ আযম খান টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জন্মগ্রহণ করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে তিনি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজয়ী হতে পারেননি। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এনএনবাংলা/পিএইচ