সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ ৪ জন কারাগারে

অনলাইন ডেস্ক :

ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকীসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত শনিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তাদেরকে আদালতে হাজির করে সবাইকে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক গোপাল চন্দ্র দাস। আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক এ কে এম জাহাঙ্গীর কবির বলেন, জেলা আইনজীবী সমিতির এক সদস্য মারা যাওয়ায় রোববার আদালত বন্ধ। এ কারণে সোমবার তাদেরকে আদালতে তোলা হতে পারে। উল্লেখ্য, আদিয়ান মার্টের প্রতারণার শিকার হয়ে আতিকুর রহমান উজ্জ্বল নামে এক গ্রাহক চুয়াডাঙ্গা সদর থানায় ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন। এরপর শুক্রবার র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ও খুলনা থেকে প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, মহা-ব্যবস্থাপক মাহমুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রেফতার করে।