সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই সংসদে হট্টগোল, বিরোধী দলের ওয়াকআউট

 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের ভাষণের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই হট্টগোল শুরু হয়। প্রধান বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী জোটের কিছু সংসদ সদস্য ওয়াকআউট করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে প্রথমে জামায়াত আমির ডা. শফিকুর রহমান আসন ত্যাগ করেন, তার পর বাকি বিরোধী সদস্যরাও সংসদ কক্ষে থেকে বের হয়ে যান। তারা ‘গেট গেট গেট আউট, কিলার চুপ্পু গেট আউট’, ‘গণতন্ত্র ফ্যাসিবাদ, এক সাথে চলে না’ মতো স্লোগান দেন এবং ‘গাদ্দার চুপ্পু’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এর আগে কণ্ঠ ভোটের মাধ্যমে হাফিজ উদ্দিন স্পিকার নির্বাচিত হন। একই সময়ে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। ভোটের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট কোনো সমর্থন বা আপত্তি জানায়নি।

হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার হিসেবে সর্বসম্মতক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম তার প্রস্তাব দেন এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম সমর্থন জানান। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি অনুমোদন করেন।

সংসদের প্রথম অধিবেশনটি স্পিকার ছাড়াই শুরু হয়। পূর্বের স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় অধিবেশন ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয়, এরপরই স্পিকার নির্বাচিত করা হয়।

এনএনবাংলা/পিএইচ