সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

১৮ মাস বন্ধ থাকার পর ১০ নভেম্বর খুলছে বুয়েটের হল

ফাইল ছবি

১৮ মাসব্যাপী মহামারিজনিত কারণে বন্ধ থাকার পর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কর্তৃপক্ষ ১০ নভেম্বর থেকে স্নাতক ছাত্রদের জন্য তাদের ছাত্রাবাসগুলি পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও,১৩ নভেম্বর থেকে পুনরায় সশরীরে ক্লাস শুরু হবে। .

রবিবার অনুষ্ঠিত একাডেমিক সেশন পর্যালোচনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। উপাচার্য প্রফেসর সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর, ফ্যাকাল্টি ডিন, বিভাগের চেয়ারম্যান ও হল প্রভোস্টরা।

অন্তত একটি ডোজ ভ্যাকসিন দেয়ার প্রমাণ দেখানোর পরে শুধুমাত্র স্নাতকের ছাত্রদের হলে প্রবেশের অনুমতি দেয়া হবে।তবে স্নাতকোত্তর ছাত্রদের শহীদ স্মৃতি হল পরে চালু করা হবে।

ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ (ডিএসডব্লিউ) এর পরিচালক ডা.মিজানুর রহমান ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।এর পরে হল খোলা হবে।

ডা. মিজানুর রহমান আরও নিশ্চিত করেছেন যে, বুয়েটের প্রায় ৮২ শতাংশ শিক্ষার্থী ইতোমধ্যে একটি ডোজ করোনা ভ্যাকসিন পেয়েছে এবং প্রায় ৬৮ শতাংশ তাদের ভ্যাকসিনের ডোজ সম্পন্ন করেছে।

বাংলাদেশে করোনা প্রাদুর্ভাবের পর গত বছরের ১৮ মার্চ থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বুয়েটের ছাত্রাবাসগুলোও বন্ধ ছিল।