সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় রাজনৈতিক দলে নারী কোটা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, রংপুর:
গঙ্গাচড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের কমিটিতে শতকরা ৩৩ ভাগ নারী কোটা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনসহ নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি/ সম্পাদকের কাছে দাবিসহ স্বারকলিপি প্রদান করেছে। উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও অপরাজিতার সহযোগিতায় সোমবার (১লা নভেম্বর) উপজেলা পরিষদ প্রবেশ পথে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাপা নেতা সাজু আহম্মেদ লাল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন, নারী ফোরামের সদস্য ক্ষ্যান্ত রানী রায়, আন্জুমানারা বেগম মিনি, পারভীন বেগম, রোকছানা বেগম প্রমুখ। অপরাজিতার মনিটরিং কো-অর্ডিনেটর ফয়সাল হাবীবসহ বিভিন্ন রাজনৈনিত দলের নেতৃবৃন্দ, নারী ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন।