সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধে হার্ডলাইনে যাচ্ছে সিসিক

ফাইল ছবি

জেলা প্রতিনিধি, সিলেট :
উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে অভিযানে নামছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
আগামী সোমবার (৮ নভেম্বর) থেকে নগরের সড়কে ব্যাটারিচালিত বাহন বন্ধে অভিযান নামবে সিসিক।
সোমবার (১ নভেম্বর) সকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৬ সালের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এসএম মজিবুর রহমানের যৌথ বেঞ্চ সিলেট নগরীতে ব্যাটারিচালিত বাহন বন্ধের নির্দেশ দেন। তবে সিলেট ট্রাফিক পুলিশ ও সিসিক নিয়মিত অভিযান চালালেও এসব অবৈধ বাহন বন্ধ করা সম্ভব হয়নি।
বরং দিন দিন এসব যানের সংখ্যা বেড়েই চলছে। তাই সিলেট মহানগরী এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে ব্যাটারি চালিত অটোরিকশা, টমটম চলাচলের বন্ধে ব্যাপারে আগামী ৮ নভেম্বর থেকে উচ্চ আদালতের নির্দেশে অভিযানে নামবে সিসিক।
সিসিকের এমন নির্দেশনা কেউ না মানলে তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।