সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাওনা টাকা ফেরত চাওয়ায় শ্বাসরোধে হত্যা: রংপুর র‌্যাব-১৩ হাতে স্বামী-স্ত্রী গ্রেফতার

রংপুর ব্যুরো :

পাওনা টাকা ফেরত চাওয়ায় রুপভান নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলার স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।সোমবার দুপুরে  র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।রোববার রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার টুনিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররাকৃতরা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার নগভক্ত জসিপাড়া এলাকার মো. জাকির হোসেন (৩৫) এবং তার স্ত্রী মোছা. শিউলি বেগম (৩০)।

নিহত রুপভানকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তার কাজ থেকে ১৭ লাখ টাকা হাতিয়ে নেন। নির্ধারিত সময়ের মধ্যে চাকরি দিতে ব্যর্থ হলে টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন গ্রেফতারকৃতরা।এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ দুপুরে টাকা ফেরত দেয়ার কথা বলে রুপভানকে জাকির হোসেনের ভাড়াবাসায় ডেকে নেয়া হয়।

সেখানে তাকে শ্বাসরোধে করে হত্যার পর আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় ২ মার্চ নিহতের  ভাই বাদী হয়ে রংপুর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা জানতে পেরে আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দীঘি ইউনিয়নের টুনিরহাট গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।