Skip to content

আমি দুর্নীতি করিনা, কাউকে করতেও দেবনা : জেলা পরিষদ প্রশাসক

নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক বলেছেন, আমি দুর্নীতি করি না, কাউকে দুনীর্তি করতেও দেবনা। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদ প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করে পরিষদের কর্মকর্তা—কর্মচারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের কর্মকর্তা—কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক বলেন, নড়াইল জেলার সার্বিক উন্নয়ন ও মানুষের সেবাই আমার প্রধান লক্ষ্য। জেলা পরিষদকে একটি সত্যিকারের সেবাধর্মী ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।