সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী

 

স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। শনিবার (৫ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, এই বয়সের কোনো শিশু যদি আগে হামের টিকা গ্রহণ করে থাকে, তাদেরও পুনরায় টিকা দেওয়া হবে। এ সময় যারা অসুস্থ, যেমন হাম বা জ্বরের উপসর্গযুক্ত এবং যারা হাসপাতালে ভর্তি, তাদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

তিনি আরও জানান, আগামীকাল রোববার থেকে দেশের ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। তবে এই উদ্যোগ শুধুমাত্র ওই ৩০ উপজেলায় সীমাবদ্ধ থাকবে না। মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো বর্তমানে দেশে ৬ থেকে ৫৯ মাস বয়সের সকল শিশুকে টিকা নিশ্চিত করা। কারণ এই শিশুরা ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত দেশব্যাপী হামের টিকাক্যাম্পেইনের পর জন্মগ্রহণ করেছে এবং নিশ্চিতভাবে টিকা পায়নি। নিয়মিত টিকাদান কার্যক্রমে যদি কেউ পূর্বে টিকা গ্রহণ করে থাকে, পুনরায় মিজেলস্ বা হামের টিকা গ্রহণ করলেও কোনো সমস্যা হবে না। এটি বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন।

বিশেষ টিকাদান কর্মসূচির আওতাভুক্ত ৩০ উপজেলা হলো:

রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর।

এনএনবাংলা/পিএইচ