সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ৪ গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলা ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে মুনসুরাবাদ এলাকার কয়েকজন যুবক ফুটবল খেলার সময় মাইকিং নিয়ে পার্শ্ববর্তী খাপুরা গ্রামের যুবকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

গতকাল শুক্রবার বিকেলে মুনসুরাবাদ এলাকার কয়েকজন যুবক খাপুরা গ্রামের দুই যুবককে মারধর করেন। এর জেরে খাপুরা গ্রামের লোকজন পাল্টা হামলা চালিয়ে মুনসুরাবাদ বাজার কমিটির সভাপতি জিন্নাত মোল্লাকে মারধর করেন।

এরপর সন্ধ্যার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল, সরকি, রামদা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্ধকারে তারা টর্চলাইট জ্বালিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ সকাল থেকে আবার সংঘর্ষ শুরু হয় এবং এতে চারটি গ্রাম জড়িয়ে পড়ে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভাঙ্গা থানা পুলিশ জানায়, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সংঘর্ষে পুলিশের এক সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। ঘটনাস্থলে পরিস্থিতি এখনও শান্ত নয়।

এনএনবাংলা/পিএইচ