সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজধানীতে গ্যাসলাইট কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে সাত ইউনিট

 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর কদমতলী চৌরাস্তা এলাকায় আল বারাকা হাসপাতালের পাশে একটি গ্যাসলাইট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানিয়েছেন, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে স্থানীয়রা কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

পরবর্তীতে আরও চারটি ইউনিট যোগ দেয়ার ফলে মোট সাতটি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানায় দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন, তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যাতে আগুন পাশের ভবনগুলোতে ছড়াতে না পারে।

এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনএনবাংলা/পিএইচ