সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

 

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক। তিনি আরো বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের যেসব নেতাদের মনোনয়ন দেওয়া যায়নি, সেসব ত্যাগী নেতাদের জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। বিভিন্ন জেলার নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দলীয় বিবেচনায় পদ পেলেও সব মিলিয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

‘দলীয় লোক নিয়োগ দেওয়া হলেও তারা ভবিষ্যতে নির্বাচন অংশগ্রহণ করবে বলেই, নিজেদের স্বার্থেই নিরপেক্ষ থাকবে,’ বলেন প্রতিমন্ত্রী।

জেলা নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাস হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

এনএনবাংলা/পিএইচ