সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুদ্ধে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

 

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। বিকাল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

বিএনপির সংসদ সদস্য সফিকুর রহমান (কিরন)-এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ কারণে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে এবং শ্রমবাজার সম্প্রসারণে তাদের সম্পৃক্ত করা হচ্ছে। দুবাইসহ এশিয়ার উন্নত দেশগুলোতে নতুন শ্রমবাজার তৈরির উদ্যোগও চলমান রয়েছে।

মন্ত্রী আরও জানান, ২০২৫ সালে মোট ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন বাংলাদেশি কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ৬২ হাজার ৩৫২ জন নারী কর্মী রয়েছেন।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত আছেন। তাদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সৌদি আরবে নারী গৃহকর্মীদের নিরাপত্তা বিষয়ে তিনি জানান, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় নারী কর্মীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যাতে তারা প্রয়োজনে পরিবার, দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারেন।

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আগের মতো সীমিতসংখ্যক এজেন্সির সিন্ডিকেট পদ্ধতি থেকে সরে এসে স্বচ্ছতা ও প্রতিযোগিতার ভিত্তিতে সকল লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির জন্য বাজার উন্মুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী জানান, ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত দেশের খাদ্যগুদামে মোট ১৯.২০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে চাল ১৫.৭৯ লাখ মেট্রিক টন এবং গম ৩.৩৯ লাখ মেট্রিক টন।

তিনি আরও বলেন, চলতি অর্থবছরে আন্তর্জাতিক দরপত্র ও জি-টু-জি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির চুক্তির বিপরীতে ইতোমধ্যে ৫.৩৫ লাখ মেট্রিক টন গম পাওয়া গেছে, বাকি অংশ নির্ধারিত সময়ে আসবে।

অন্যদিকে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতি বছরে ভোজ্য তেলের দাম তিনবার সমন্বয় করা হয়েছে এবং গত বছরে অন্যান্য নিত্যপণ্যের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল।

এনএনবাংলা/