সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্ক, দেশে ফিরে ব্যাখ্যা দিলেন জ্যোতির্ময়ী

 

রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের আচরণ ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ উঠলেও, বিষয়টি সরাসরি নাকচ করেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

ভিডিওতে দেখা যায়, শাকিব খানের পাশে দাঁড়িয়ে আছেন জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। সেই মুহূর্তের কিছু আচরণকে ঘিরেই বিতর্কের সূত্রপাত।

ঢাকায় অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরে এক অডিও সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী বলেন, “ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। সেখানে প্রচণ্ড ভিড় ছিল, ঠিকমতো দাঁড়ানোর জায়গাও পাওয়া যাচ্ছিল না।” তিনি জানান, ছবি তোলার সময় শাকিব খান তাদের আগলে রাখার চেষ্টা করেছিলেন।

তিনি আরও বলেন, “কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করতে চাইত, তাহলে কি শত শত ক্যামেরার সামনে তা করত? একটি স্বাভাবিক পরিস্থিতিকে অযথা বড় করে দেখা হচ্ছে।”

শাকিব খানের আচরণে কোনো অস্বস্তি হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে জ্যোতির্ময়ী বলেন, “তেমন কোনো পরিস্থিতিই তৈরি হয়নি। সহশিল্পী হিসেবে একে অপরকে সহযোগিতা করাই স্বাভাবিক।”

এছাড়া তিনি সতর্ক করে বলেন, “যারা ঘটনাটি ভিন্নভাবে প্রচার করছেন, বিভ্রান্তি ছড়ানো থেকে তাদের বিরত থাকা উচিত।”

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি জানান, “প্রিন্স সিনেমায় কাজ করতে গিয়ে সহশিল্পী হিসেবে শাকিবের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি।”

এনএনবাংলা/