সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডাসারে ভাড়াবাসা থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Oplus_131072

কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ

​মাদারীপুরের ডাসার উপজেলায় ভাড়া বাসা থেকে সারমিন আক্তার সাথী (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। ​নিহত সারমিন আক্তার সাথী খুলনা জেলার রূপসা থানার দোয়ারা গ্রামের সেলিম সরদারের মেয়ে। তিনি গোপালপুর এলাকার মীর মিন্টুর বাড়িতে ভাড়া বাসা নিয়ে মা, ভাই ও তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে থাকতেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, ঘরের আড়ার সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় সাথীকে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।​এ ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে নিহতের স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই সাথীর স্বামী খোকন আকন ও তার পরিবার যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। খোকন আকন ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোবাইক চালক। যৌতুক নিয়ে পারিবারিক কলহের জেরে মানসিক যন্ত্রণা থেকেই সাথী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তারা জানান। তবে এ বিষয় জানতে চাইলে নিহতের খোকন আকনের কোন বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে ডাসার থানার ওসি মো.তরিকুল ইসলাম জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।