সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

হঠাৎ জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ওনার (খালেদা জিয়া) জ্বর দেখা দিয়েছে। হঠাৎ করে তার এই জ্বর এসেছে। এটা চিকৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করবেন। রাত থেকে জ্বর সারানোর জন্য চিকিৎসা শুরু হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, চেয়ারপার্সনের এই নতুন উপসর্গ কেন দেখা দিল, তা নিয়ে দুপুরে পর্যালোচনা বৈঠকে বসবে হাসপাতালের মেডিকেল বোর্ড।

গত ১৪ এপ্রিল করোনাভাইরাসের আক্রান্ত হন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে নেয়া হয়। তিন দফা পরীক্ষার পর করোনা নেগেটিভ হন খালেদা জিয়া। পোস্ট কোভিড জটিলতায় ভোগায় তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।