সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নাসিরনগরে সড়কের পাশে মিলল ৪০ কেজি গাঁজা 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্থানীয়দের ধাওয়া খেয়ে সড়কের পাশে ফেলে যাওয়া  ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার সন্ধ্যা রাতে নাসিরনগর সদরের নাসিরপুর সড়কের পশ্চিমপাড়া এলাকায় রাস্তার  পাশ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ শাহীনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানায়, সন্ধ্যা রাতের ওই সময়ে একাধিক মাদক কারবারি গাজাঁর বস্তা নিয়ে এ সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে ধাওয়া করলে  তাদের কাছে থাকা ৪টি  বস্তা ফেলে পালিয়ে যায়।  সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২০ প‍্যাকেটে   ৪০ কেজি গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।