সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এপ্রিলের ১৪ দিনে প্রবাসীরা পাঠালেন ১৯ হাজার ৬০৫ কোটি টাকা

 

চলতি বছরের এপ্রিলের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার ৬০৫ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। একই সময়ে গত দুই দিনে (সোমবার ও মঙ্গলবার) এসেছে ১৭ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ২ হাজার ৮৬ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে প্রবাসী আয় এসেছিল ১২৮ কোটি ৪০ লাখ ডলার। চলতি বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ১৬০ কোটি ৭০ লাখ ডলারে, যা প্রায় ২৫.২০ শতাংশ প্রবৃদ্ধি।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৮১ কোটি ৬০ লাখ ডলার। একই সময়ে গত অর্থবছরে এই পরিমাণ ছিল ২ হাজার ৩০৬ কোটি ৯০ লাখ ডলার। ফলে এই সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০.৬০ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রণোদনা সুবিধা এ বৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এনএনবাংলা/