সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নড়াইলে পলিথিন থেকে ডিজেল, কেরোসিন ও পেট্রোল আবিষ্কারের মডেল উপস্থাপন ক্ষুদে বিজ্ঞানীদের

 

নড়াইল প্রতিনিধি:

জ্বালানি সংকটের সময়ে পলিথিন, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ধরণের বর্জ্য শোধন করে ডিজেল, কেরোসিন ও পেট্রোল পাওয়া যাবে। বৈশ্বিক সংকটের সময়ে বর্জ্য থেকে উৎপাদিত তেলে দেশে জ্বালানি সংকট দূর হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। নড়াইলে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের এমন উদ্ভাবন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের একদল ক্ষুদে বিজ্ঞানীর।

এছাড়া বাসাবাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের পানির ট্যাকিং ভরে গেলেই ঘরে বসে সংকেত মিলবে। এতে পানি ও বিদ্যুতের অপচয়রোধ হবে। বৈশ্বিক জ্বালানি সংকটের সময়ে এই আবিষ্কারটির মডেল বা নমুনা উপস্থাপন করেছে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ফাতেমা খাতুনসহ তার সহপাঠীরা।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (১৫ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় স্কুল শিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানীদের এ ধরণের অনেক আবিষ্কার উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সরকারকে এসব আবিষ্কার কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বিভিন্ন পেশার মানুষ।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টি এম রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন—জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ অনেকে।