সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হরমুজ খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে ধস

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১৩ শতাংশের বেশি কমে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে (গ্রিনিচ মান সময়) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১২ দশমিক ৮৭ ডলার বা ১২ দশমিক ৯৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫২ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ১৩ দশমিক ৫০ ডলার বা ১৪ দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ১৯ ডলারে দাঁড়ায়। উভয় ক্ষেত্রেই এই দাম গত ১১ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

সুইস ব্যাংক ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বিশেষ করে যুদ্ধবিরতি কার্যকর থাকলে পরিস্থিতি আরও স্থিতিশীল হতে পারে। এখন বাজারে নজর থাকবে হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকার চলাচল কতটা বাড়ে তার ওপর।

বিশ্লেষকদের মতে, দিনের শুরুতেই তেলের দাম কমার প্রবণতা ছিল। কারণ আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য বৈঠক এবং লেবানন–ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি তৈরি করেছে, যা দীর্ঘস্থায়ী উত্তেজনা কমার ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে গত মার্চে তেলের দাম রেকর্ড হারে প্রায় ৫০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে উঠেছিল। তখন যুদ্ধ শুরুর আগেই দাম ছিল ৭০ ডলারের নিচে। তবে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি ও আলোচনার সম্ভাবনায় দাম আবার ১০০ ডলারের নিচে নেমে এসেছে।

এনএনবাংলা/