সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

 

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। শনিবার বিকেল পৌনে ৬টার দিকে এ ডিজেল পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছায়।

এ তথ্য নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে শনিবার বিকেল পৌনে ৬টার দিকে পুরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল সফলভাবে পার্বতীপুর ডিপোতে পৌঁছে।

তিনি আরও বলেন, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া এবং বর্তমানে ডিপোতে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে। একই সঙ্গে জ্বালানি বিতরণ কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে।

কাজী মো. রবিউল আলম জানান, আগামী কয়েকদিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি নতুন চালান পাম্পিং শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল প্রথম দফায় ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়। সর্বশেষ চালানসহ এ মাসে এখন পর্যন্ত দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

এনএনবাংলা/পিএইচ