সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দেশের ২০ জেলায় তাপপ্রবাহের বিস্তার, রাজশাহীতে তীব্র গরম

ছবি: মঈন আহমেদ

 

বৈশাখের দ্বিতীয় সপ্তাহ থেকে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ দেশের ২০ জেলায় বিস্তৃত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর মধ্যে রাজশাহী জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রাজশাহী বিভাগের বাকি অংশ, খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং তা আরও কিছুদিন স্থায়ী হতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, আগামী ২৭ থেকে ২৮ এপ্রিলের মধ্যে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তবে খুলনা বিভাগের কয়েকটি জেলায় তাপপ্রবাহের তীব্রতা অব্যাহত থাকতে পারে।

এর আগে বুধবার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে হলে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়ালে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এনএনবাংলা/