সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

দাগনভূঞায় জেল হত্যা দিবস পালিত

জেলা প্রতিনিধি, ফেনী:
যথাযোগ্য মর্যাদায় দাগনভূঞা উপজেলা আ.লীগের আয়োজনে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পৌর শহরের কেন্দ্রীয় মসজিদে জাতীয় চার নেতার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপজেলা আ.লীগ সভাপতি কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন, পৌর আ.লীগ সভাপতি খায়েজ আহমেদ, উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।