সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

অধ্যাপক ইমরান রহমান ইউল্যাবের নতুন উপাচার্য

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ইমরান রহমান। বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য এবং বাংরাদেশের রাষ্ট্রপতি আগামী ৪ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। গতকাল ২ নভেম্বর থেকে তা এই নিয়োগ কার্যকর হয়েছে।

অধ্যাপক ইমরান রহমান ২০০৬ সালে বাণিজ্য অনুষদের ডিন হিসেবে ইউল্যাবে যোগদান করেছিলেন। এরপর ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ছিলেন।

ইউল্যাবে যোগদানের পূর্বে অধ্যাপক ইমরান রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক, বিবিএ প্রোগ্রামের চেয়ারম্যান এবং কম্পিউটার সেন্টারের চেয়ার হিসেবে ২৮ বছর দায়িত্ব পালন করেছেন। একজন সহপ্রতিষ্ঠাতা হিসেবে ১৯৯০ সালে তিনি একটি মার্চেন্ট ব্যাংকের প্রতিষ্ঠা করেন এবং ৬ বছর যাবতকাল এর পরিচালনায় ছিলেন। অধ্যাপক ইমরান রহমান ম্যানচেস্টার বিজনেস স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অব ইকোনোমিক্স-এ অধ্যয়ন করেছেন।

—ইউএনবি