Skip to content

Upcoming
Bosnia-Herzegovina
0-0
Qatar
Source: ESPN

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে: মির্জা ফখরুল

আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অতীতে স্থানীয় সরকার ব্যবস্থায় যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, চলতি বছরের শেষ দিক থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে এবং পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, উপজেলা পরিষদ বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই। নির্বাচন আয়োজনের আগে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এনএনবাংলা/পিএইচ