সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। ফলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২৫ মে ছুটি ঘোষণাকে ঘিরে চাকরিজীবীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। ঈদের আগে দীর্ঘ সময় পরিবার-পরিজনের সঙ্গে কাটানোর সুযোগ পেয়ে অনেকেই ইতোমধ্যে রাজধানী ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

একই সঙ্গে জানানো হয়, ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রোববার) অফিস যথারীতি খোলা থাকবে। তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন ও ইন্টারনেটসহ গুরুত্বপূর্ণ সেবা অব্যাহত থাকবে।

চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও এ ছুটির আওতার বাইরে থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে, আর আদালতের কার্যক্রম বিষয়ে আলাদা নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

এ ছাড়া বেসরকারি শিল্প-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন ইতোমধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে। দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রার প্রস্তুতিও ইতোমধ্যে জোরদার হতে শুরু করেছে।

এনএনবাংলা/পিএইচ