সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি করবে না সরকার: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফারাক্কা চুক্তি কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। পরবর্তী নতুন কোনো চুক্তি না হওয়া পর্যন্ত বিদ্যমান চুক্তি কার্যকর রাখার দাবি জানান তিনি। অন্যথায় সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার বিএনপি আয়োজিত ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশের স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি বর্তমান সরকার করবে না। একই সঙ্গে জানান, আন্তর্জাতিক বিভিন্ন চাপ ও শক্তিধর মহলের ভ্রুকুটি উপেক্ষা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, “ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা অনেকাংশে ফারাক্কা চুক্তির সফল বাস্তবায়নের ওপর নির্ভর করছে। দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো চুক্তিতে বিএনপি সরকার যাবে না।”

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন। তিনি ফারাক্কা ইস্যুতে দল-মত-ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এনএনবাংলা/পিএইচ