সাম্প্রতিক
ইসলামী ন্যাটোর সামরিক শক্তি কতটা, পাকিস্তান-তুরস্ক-সৌদির হাতে কী কী অস্ত্র বিয়ের গুঞ্জনে ক্ষুব্ধ পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রোহিঙ্গারা ‘বাঙালি’, মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ এআই ক্যামেরা চালুর পরই অ্যাকশন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা শিক্ষকদের জীবনমান উন্নয়নে স্বতন্ত্র পে-স্কেল ভাবছে সরকার রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় ‘পিংক বাস’ ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়ে বেশি উপকারী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাবে সরকার: প্রধানমন্ত্রী বাজারে আসছে তুরস্কের তৈরি প্রথম স্মার্টফোন, থাকছে স্যাটেলাইট অ্যান্টেনা
Skip to content

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফারাক্কা বাঁধের নেতিবাচক প্রভাব শুধু বাংলাদেশের ওপরই নয়, ভারতের বিভিন্ন এলাকাতেও পড়ছে। এমনকি ভারতের অনেক রাজনীতিবিদও বাঁধটি অপসারণের দাবি তুলেছেন বলে তিনি উল্লেখ করেন।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক উসকানি দিচ্ছেন। তবে প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধে না জড়ালেও বাংলাদেশ কোনোভাবেই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের পানি সংকট নিরসনে প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি জানান, আগামী ডিসেম্বরে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং চুক্তিটি নবায়নের মাধ্যমেই দেশের পানি সমস্যা ও ফারাক্কা ইস্যুর সমাধান সম্ভব হবে।

এনএনবাংলা/পিএইচ