সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে অর্ধ লাখ টাকা পুরস্কার ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত বহিরাগত ব্যক্তিকে শনাক্ত করতে তথ্যদাতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২০ মে) প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা অভিযুক্ত ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারলে বা তার বর্তমান অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে তাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে তথ্য থাকলে দ্রুত ০১৭১৪০১২৩১৫ অথবা ০১৭২৭২৬৫৯৩৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

জানা যায়, গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন সড়কে এক নারী শিক্ষার্থীকে জোর করে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালায় এক যুবক। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের কয়েকজন শিক্ষার্থী এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায়, অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের বাইরের একজন। ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় আশুলিয়া থানায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়।

ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এনএনবাংলা/পিএইচ