সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেসিকে নিয়ে দল ঘোষণা করলো আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :

উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন ম্যাচ দুটিকে সামনে রেখে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন সম্প্রতি হাঁটুর ইনজুরিতে পড়া লিওনেল মেসি। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিপজিগের সাথে পিএসজির ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে খেলেননি মেসি। কিন্তু তারপরেও আগামী ১২ ও ১৬ নভেম্বর বাছাইপর্বের ম্যাচ দুটির জন্য আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির দলে ডাক পেয়েছেন। এছাড়াও প্রথমবারের মত স্কালোনি ছয়জন তরুণ খেলোয়াড় জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছেন। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তাদের থেকে ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে ব্রাজিল। আর দুটি ম্যাচে জয়ী হতে পারলেও আগামী বছর কাতার বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হবে আর্জেন্টিনার।