সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

জয় নিয়ে ফিরলো মেরিনার্স

অনলাইন ডেস্ক :

প্রথমার্ধ শেষে স্কোর মেরিনার্স ০ : ২ বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। ক্লাব কাপ চ্যাম্পিয়ন দলটি কি তাহলে লিগের সপ্তম ম্যাচেই হোঁচট খাবে? তাও ড্র নয়, পরাজয়ের শঙ্কা! না! পয়েন্ট হারায়নি মেরিনার্স। দুই গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে অন্যতম শিরোপা প্রত্যাশী দলটি। বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ১৮ মিনিটে গোল করে মেরিনার্সকে চমকে দেন বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের দ্বীন ইসলাম ইমন। তিন মিনিট পর ইমনের দ্বিতীয় গোল চিন্তার ভাঁজ ফেলে দেন মেরিনার্সের কোচ-কর্মকতাদের কপালে। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পার সে চিন্তা বেশি সময় থাকেনি। ৩২ মিনিটে হৃদয় গোল করে ব্যবধান কমান এবং ৩৭ মিনিটে সমতা আনেন শাহরুখ। এগিয়ে যেতে বেশি সময় নেয়নি মেরিনার্স। ৪১ মিনিটে ব্যবধান ৩-২ করেন মিলন হোসেন। শেষ পর্যন্ত মিলনের গোলটিই হয়ে যায় জয়সূচক। মেরিনার্স টানা সপ্তম ম্যাচ জিতে শিরোপা উদ্ধারের মিশনে এগিয়ে যায় আরেক ধাপ। দিনের অন্য ম্যাচে সাধারণ বীমা ৭-৩ গোলে হারিয়েছে ওয়ারি ক্লাবকে।