সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

বাংলাদেশ কত টাকা নিয়ে ফিরছে বিশ্বকাপ থেকে?

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবমিলিয়ে ৫৬ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রয়েছে ১৬ লাখ ডলার আর রানার্সআপ দলের জন্য থাকছে ৮ লাখ ডলার। এর বাইরে প্রতিটি জয়ের জন্যও থাকছে অর্থ বরাদ্দ। কিন্তু এই মেগা আসর থেকে খুব বেশি টাকা নিয়ে ফিরতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে সুপার টুয়েলভে হেরেছে টানা পাঁচ ম্যাচ। এর আগে প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছেও হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবু দুইটি জয় এবং সুপার টুয়েলভে ওঠায় দেড় লাখ ডলার অর্থ পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। প্রথম রাউন্ডের দুই জয়ের প্রতিটির জন্য ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার এবং সুপার টুয়েলভে খেলার টিকিট পাওয়ায় আরও ৭০ হাজার ডলার দেয়া হবে বাংলাদেশকে। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে দেড় লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।