Skip to content

Upcoming
Ghana
0-0
Panama
Source: ESPN

বিসিবি’র পরিচালক রেদোয়ানের ‘দুঃখ’ প্রকাশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে নিয়ে সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচার করা হয়। যেখানে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের হস্তক্ষেপের বিষয়টি তুলে ধরেন প্রতিবেদক।

সংবাদের একাংশে আসন্ন নির্বাচনে ক্যাটাগরী-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া জামালপুরের ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানকে নিয়েও সমালোচনা করা হয়।

‘তামিম ইকবালের নেতৃত্বে বিএনপির নেতা, ছেলে-ভাই ও আত্মীয়দের নিয়ে ক্রিকেট বোর্ডের কমিটি’ শিরোনামে প্রচারিত ওই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ফলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ‘কমেন্টের পর কমেন্ট’ করতে থাকেন। যেখানে রেদোয়ানের ফেসবুক আইডি থেকেও একটি কমেন্ট আসে। যার ভাষা ছিল আপত্তিকর।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে রেদোয়ান বলেন,‘ঘটনাটি সত্যিই দুঃখজনক। একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের সংবাদে আমার ফেসুবক আইডি থেকে আপত্তিকর কমেন্ট অসাবধানতাঃবশত করা হয়েছে বলে আমি দাবী করছি। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। মন্তব্যটি আমার দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে তা ‘ডিলেট’ করে দিয়েছি।’

তিনি আরও বলেন,‘আমি একজন প্রকৃত ক্রীড়া সংগঠক। আমার অতীত রেকর্ড ঘাটলে সবাই তা জানতে পারবেন। তাছাড়া আমি সাংবাদিকবান্ধব। সাংবাদিকদের আমি সম্মান করি। দেশের প্রায় সব ক্রীড়া সাংবাদিকের সঙ্গেই আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রিকেট মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই বলে আমি মনে করি।’

এনএনবাংলা/