সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

‘বিয়ে করে এমন কী উল্টে ফেলেছেন?’

ছবি: ইনস্টাগ্রাম

বলিউড অভিনেত্রী শমিতা শেঠি ৪৭ বছর বয়সেও অবিবাহিত। এ কারণে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের সমালোচনা ও কটাক্ষের মুখোমুখি হতে হয় তাকে। তবে এবার সমালোচকদের বিরুদ্ধে সরাসরি ও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

‘মোহাব্বাতে’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করা শমিতা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি নেতিবাচক মন্তব্যের জবাব দেন। একজন মন্তব্যকারী লেখেন, ‘আপনার বয়স হয়ে গেছে, আগের মতো আর নেই।’

এর জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আমি আলাদা দেখাব। সময়ের সঙ্গে সবকিছু বদলায়, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। শারীরিক সৌন্দর্যও চিরস্থায়ী নয়। কিন্তু আমার বয়স অনুযায়ী আমি সুস্থ, ফিট এবং সুখী। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আরেকজন মন্তব্য করেন, ‘সময়মতো বিয়ে করলে এখন আপনার সন্তানেরাও বড় হয়ে যেত।’ এই মন্তব্যের জবাবে শমিতা শেঠি লেখেন, ‘তো? আপনি তো খুব স্বাভাবিক একটা কথাই বললেন। কিন্তু বিয়ে করে আপনি এমন কী উল্টে ফেলেছেন ভাই?’

শুধু তাই নয়, অবিবাহিত নারীদের নিয়ে সমাজের প্রচলিত মানসিকতারও সমালোচনা করেন তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘আমাদের মতো অবিবাহিত নারীদের ফলো করেন কেন? শুধু বয়স নিয়ে কটাক্ষ করতে আর আপনাদের গুহামানবসুলভ, পুরুষকেন্দ্রিক চিন্তাভাবনা চাপিয়ে দিতে? দয়া করে আমাকে একটা উপকার করুন—এখনই আনফলো করুন।’

শমিতার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই তার স্পষ্ট অবস্থানকে সমর্থন জানিয়ে প্রশংসা করছেন।

এনএনবাংলা/