সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

খুলনায় একই বাসা থেকে নানি ও দুই নাতির লাশ উদ্ধার

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে সুজুকি গলির পাশের একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

নিহতরা হলেন বেবি (৬৫), তার নাতি শামীম (১২) এবং মুস্তাকিম (৪)।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শামীম ও মুস্তাকিমের মা মেরি (৩৫)। তার প্রথম স্বামী মাসুমের সন্তান শামীম ও মুস্তাকিম। চার বছর আগে মেরি দ্বিতীয় স্বামী রফিকুল ইসলামের সঙ্গে বিয়ে করেন। মেরি তার দুই সন্তান ও মা বেবিকে নিয়ে সোনাডাঙ্গা এলাকার সুজুকি গলির পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

ঘটনার পর থেকে মেরির দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। এদিকে মেরিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, মেরি তার মা ও দুই সন্তানকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন। প্রথম স্বামী মাসুম সেখানে থাকতেন না। তবে দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম মাঝে মধ্যে ওই বাসায় আসতেন। ঈদের দিন রাতেও বেবি ও দুই শিশুকে এলাকায় দেখা গেছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং হত্যাকারীদের শনাক্ত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/