সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চবির ‘ডি’ ইউনিটে ৭২ শতাংশই অকৃতকার্য

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৫ হাজার ২০১ জন অকৃতকার্য হয়েছেন। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৭১ দশমিক ৮৭ শতাংশ। অপরদিকে কৃতকার্য হয়েছেন ১০ হাজার ৩০১ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ২৮ দশমিক ১৩ শতাংশ। শনিবার ও রোববার প্রতিদিন দুই শিফটে সম্পন্ন হয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে অংশ নেন ৩৫ হাজার ৫০২ ভর্তিচ্ছু। মোট আবেদন জমা পড়েছিল ৫৪ হাজার ২৫২টি। সমাজবিজ্ঞান ও আইন অনুষদের সব বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদের (বিজ্ঞান ও মানবিক গ্রুপের জন্য) সব বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান (মানবিক গ্রুপের জন্য) বিভাগ নিয়ে গঠিত এ ইউনিট। ইউনিটটিতে আসন রয়েছে এক হাজার ১৬০টি। ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ভোর রাতের দিকে আমরা ফল তৈরি করেছি। শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।