সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চ্যানেল ওয়ানের ভবনে আগুন

রাজধানীর গুলশান অ্যাভিনিউতে অবস্থিত চ্যানেল ওয়ানের ভবনে (উদয় টাওয়ার) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৪ জুন) বৈদ্যুতিক ব্যবস্থাপনার ত্রুটি থেকে এ আগুনের সূত্রপাত্র হয়। বহুতল এ ভবনটি চ্যানেল ওয়ান সহ আরও বেশ কিছু অফিস রয়েছে।

আগুন লাগার পর আতঙ্কিত হয়ে সবাই ভবনটি থেকে ছুটে বাইরে চলে আসে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকাল ৫টা ৪০ এর পর শার্কিট ব্রেকারে হাই বোল্টেজে ‘লোড’ নিতে না পারার কারণে আগুন লেগে যায়। শার্কিট ব্রেকারে নতুন ইকুইপমেন্ট ব্যবহারই আগুন লাগার মূল কারণ বলে জানিয়েছেন ভবনটির কর্মচারীরা।

এ সময় ধোঁয়ায় আতঙ্ক তৈরি হয়। মূলত, উদয় টাওয়ারে অব্যবস্থাপনাই এর জন্য দায়ী। ভবনের কর্মচারী ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

ভবনটিতে কর্মরত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈদ্যুতিক ত্রুটি অথবা তাপ উৎপন্নকারী যন্ত্র ব্যবহারে দুর্ঘটনা মোকাবিলায় উদয় টাওয়ারের তেমন নিরাপত্তামূলক প্রস্তুতি নেই। অগ্নিনির্বাপণ সরঞ্জামাদিও অপ্রতুল।

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর গত ২৭ এপ্রিল আবার সম্প্রচারে ফিরে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ান।

এনএনবাংলা/