সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নতুন কোচ হিসেবে বার্সায় ফিরছেন জাবি

অনলাইন ডেস্ক :

শিগগিরই বার্সেলোনা তাদের নতুন কোচ হিসেবে জাভি হার্নান্দেজের নাম ঘোষণা করতে যাচ্ছে। ইতোমধ্যে কাতারি ক্লাব আল-সাদের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে বার্সা। শুক্রবার এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে তথ্যটি জানিয়েছে আল-সাদ। ২০১৯ সাল থেকে কাতারি ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাবি। চুক্তি অনুসারে এখন আল-সাদকে রিলিজ ক্লজ দেবে বার্সেলোনা। এরপরই স্পেনের বিমান ধরবেন জাবি। বিবৃতিতে আল-সাদের প্রধান নির্বাহী কর্মকর্তা আল-আলি বলেন, জাবির বার্সায় ফিরে যাওয়ার ব্যাপারে রাজি হয়েছে আল-সাদ কর্মকর্তারা। একই সঙ্গে ভবিষ্যতে বার্সেলোনার সঙ্গে যেকোনো সহযোগিতার জন্যও আমরা প্রস্তুত। আল-সাদের ইতিহাসে জাবি সবসময় গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে এবং আমরা তার সফলতা কামনা করি।