সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ক্রিকেট নিয়ে যা বললেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন

অনলাইন ডেস্ক :

বড় স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। সাম্প্রতিক ফর্মের বিচারে সেমিফাইনাল তো বটেই, চ্যাম্পিয়ন হওয়ারও সামর্থ্য রাখে টাইগাররা, এমনটা মনে করছিলেন অনেকে। কিন্তু বিশ্বকাপের মূল আসরে গিয়ে দেখা গেলো উল্টো চিত্র। দেশকে অবিশ্বাস্য কিছু এনে দেওয়া তো দূরে, নিজেদের সামর্থ্যটুকুও দেখাতে পারলেন না মাহমুদউল্লাহ-মুশফিকরা। প্রথমপর্বে স্কটল্যান্ডের মতো দলের কাছে হেরে শুরু। কোনোমতে সুপার টুয়েলভে উঠলেও মূল লড়াইয়ে পাঁচ ম্যাচে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এর মধ্যে শেষ দুই ম্যাচে একশর নিচে অলআউট হয়ে লজ্জার ষোলোকলা পূর্ণ করে এসেছে দল। বাংলাদেশের এমন পারফরম্যান্স মানতে পারছেন না ক্রিকেট ভক্তরা। মুখ খুলেছেন সাবেক ক্রিকেটারসহ ক্রিকেট বিশ্লেষকরাও। এবার এই তালিকায় যোগ হলেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন সাবের হোসেন। তার সময়েই ২০০০ সালের জুন মাসে বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য পদ এবং টেস্ট স্ট্যাটাস পায়। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন এবং বিশ্ব ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালের অক্টোবর মাসে লন্ডনে মেরিলেবোন ক্রিকেট ক্লাব আজীবন সদস্যপদ প্রদান করে সাবের হোসেনকে। নিজের টুইটার অ্যাকাউন্টে পাপন ও তার বোর্ডকে রীতিমত ধুয়ে দিয়েছেন তিনি। সাবের হোসেন লিখেছেন, ‘জনাব পাপনের অধীনে বাংলাদেশ ৪টা বিশ্বকাপ খেলে ফেললো। দিনকে দিন অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়েছে। সবচেয়ে বেশি সময় ধরে থাকা বিসিবির সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে।’ বিসিবির সাবেক সভাপতি যোগ করেন, ‘দোষটা সবসময় অন্য কারো হয়, কিন্তু তিনিই আমাদের ক্রিকেটটাকে মাটিতে নামিয়েছেন। লজ্জা লাগে যে আমাদের এমন একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড রয়েছে।’