সাম্প্রতিক
কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২,০৬০ টাকা বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি ঘুসসহ আটক লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে ঘরের মধ্যে মুড়ির প্যাকেট বিস্ফো’রণ, জামায়াত নেতা আহত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে সব বিলে ভেটো দেবেন ট্রাম্প নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১ জনের মৃত্যু ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ভোরে উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
Skip to content

কুড়িগ্রামে রেল লাইনে বালু ভর্তি ট্রাক উল্টে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়েছে

কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় জেলার সঙ্গে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ। একই সঙ্গে রেলপথ সংলগ্ন রাজারহাট-তিস্তা সড়কেও যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৭টা ১০ মিনিটের দিকে রাজারহাট উপজেলার পেট্রলপাম্প-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়লে কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ওপর। ট্রেনটি নির্ধারিত সময়ে কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে না পারায় শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। পরে অনেকেই বিকল্প উপায়ে তিস্তা জংশন স্টেশনের উদ্দেশে রওনা দেন।

ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, “সকালে স্টেশনে এসে জানতে পারি ট্রেন আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনে যেতে হয়েছে। এতে বাড়তি খরচ ও সময় দুটোই লেগেছে।”

আরেক যাত্রী আব্দুল কাদের বলেন, “আগে থেকে কোনো তথ্য না থাকায় স্টেশনে এসে বিপাকে পড়েছি। জরুরি কাজে ঢাকায় যাওয়ার কথা ছিল। এখন বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে।”

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজার রহমান জানান, ভোরের দিকে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখেন একটি বালুভর্তি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ে আছে। এতে পুরো রেললাইন বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি অপসারণ এবং রেলপথ সচলের কাজ শুরু করে।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা বলেন, “বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাক অপসারণের কাজ চলছে। রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”

রেলওয়ে সূত্র জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুড়িগ্রাম-তিস্তা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

এনএনবাংলা/পিএইচ