সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দাপুটে জয়

হ্যারি কেইনের জোড়া গোল, জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করেছে ইংল্যান্ড। ডালাসে গ্রুপ ‘এল’-এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে টমাস টুখেলের দল।

ম্যাচে দুটি গোল করে নতুন এক মাইলফলকও স্পর্শ করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা এখন ১০, যা ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকারের বিশ্বকাপ গোলের রেকর্ডের সমান।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। ম্যাচের প্রথমদিকে পেনাল্টি আদায় করে তারা। প্রথম শট ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দিলেও নিয়মভঙ্গের কারণে পুনরায় পেনাল্টি নেওয়ার সুযোগ পান কেইন। দ্বিতীয় সুযোগে কোনো ভুল না করে দলকে এগিয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক।

তবে পিছিয়ে পড়েও দ্রুত ম্যাচে ফেরে ক্রোয়েশিয়া। ৩৬তম মিনিটে মার্টিন বাতুরিনার দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরায় তারা। কিন্তু বিরতির আগেই কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে নিজের দ্বিতীয় গোল করেন কেইন। এই গোলের মাধ্যমেই বিশ্বকাপে ১০ গোলের মাইলফলকে পৌঁছে লিনেকারের রেকর্ডে ভাগ বসান তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে পেতার মুসার গোলে আবারও সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ফলে ২-২ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ইংল্যান্ড। ৪৬তম মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত গোলে ৩-২ ব্যবধানে আবারও এগিয়ে যায় টুখেলের শিষ্যরা। এরপর ধারাবাহিক আক্রমণে ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইংলিশরা। কেইন ও ডেকলান রাইসের একাধিক প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন লিভাকোভিচ।

তবে শেষ পর্যন্ত ৮৫তম মিনিটে ভেঙে যায় ক্রোয়েশিয়ার সেই প্রতিরোধ। বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন মার্কাস রাশফোর্ড, যা ইংল্যান্ডের জয় নিশ্চিত করে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয়ে বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করে ইংল্যান্ড।

এনএনবাংলা/পিএইচ