সাম্প্রতিক
কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২,০৬০ টাকা বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি ঘুসসহ আটক লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে ঘরের মধ্যে মুড়ির প্যাকেট বিস্ফো’রণ, জামায়াত নেতা আহত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে সব বিলে ভেটো দেবেন ট্রাম্প নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১ জনের মৃত্যু ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ভোরে উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
Skip to content

সিলেটে সীমান্তে ‘নিখোঁজ’ যুবককে ঘিরে উত্তেজনা:ভারতীয় কৃষককে বিএসএফের কাছে হস্তান্তর

সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় কৃষককে উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই কৃষকের নাম রঞ্জিত দাস (৬৫)।  মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরকুল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তর করা হয়।

​​​এদিকে গত সোমবার ভোর থেকে ভারতীয় সীমানার ভেতরে যাওয়ার পর ডিপজল (২৬) নামের এক বাংলাদেশি যুবক ‘নিখোঁজ’ আছেন। তিনি জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল দিগালীগ্রাম এলাকার বাসিন্দা এবং আহমদ আলীর ছেলে।

ভারত সীমান্তে গিয়ে যুবক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী। তিনি  বলেন, সোমবার ভোরে ডিপজল ভারতীয় সীমান্তের অভ্যন্তরে চলে গেলে বিএসএফ গুলি ছোড়ে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেন। এর পর থেকেই তিনি নিখোঁজ আছেন। তবে পরবর্তী সময়ে বিএসএফ গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করেছে। চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনার পর গতকাল বেলা ১১টার দিকে ভারতের কিন্নখাল বিওপির ৩১ নম্বর গেটসংলগ্ন শূন্যরেখায় আসেন ভারতীয় নাগরিক রঞ্জিত দাস। এ সময় নিখোঁজ যুবকের ক্ষুব্ধ স্বজনেরা তাঁকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। পরে বিজিবি ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয় লোকজন জানান, ভারত সীমান্তে বিএসএফের গুলিতে ওই যুবক গুলিবিদ্ধ হতে পারেন। এ ঘটনায় যুবকের স্বজন ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ। ভারতীয় কৃষককে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে। পরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) উদ্যোগ নিয়ে রঞ্জিত দাসকে উদ্ধার করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করে।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার  বলেন, বাংলাদেশি যুবক নিখোঁজের বিষয়ে কেউ আইনিভাবে অ‌ভিযোগ করেন‌নি। নিখোঁজের বিষয়ে প‌রিবারের পক্ষ থেকেও অব‌হিত করা হয়নি। বিষয়‌টি স্থানীয়ভাবে জানার পর বিএসএফের কাছেও জানতে চাওয়া হয়ে‌ছিল। তবে তারা (বিএসএফ) বাংলাদেশি কাউকে পায়‌নি এবং সীমান্ত এলাকায় গু‌লি চালায়‌নি বলে জা‌নিয়েছে।