Skip to content

Upcoming
Netherlands
0-0
Sweden
Source: ESPN

পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত একটি টয়লেটের গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) এবং নেইমার ম্রং (১০)। তাদের সবার বাড়ি মধুপুর উপজেলার জলই গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম. ফজলুর হক। তিনি জানান, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন নিচে নামেন। কিন্তু তিনি আর ওপরে না উঠলে তাকে উদ্ধার করতে একে একে আরও কয়েকজন গর্তে প্রবেশ করেন। এ সময় গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনই ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়।

ওসি আরও জানান, ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এনএনবাংলা/পিএইচ