সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইউপি নির্বাচন সংহিসতা : শরীয়তপুরে আহত ১০

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলায় দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলার সুবচনী বাজার এলাকায় শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাতে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের হাবিবুর রহমান ঢালীর লোকজন নৌকার প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীর ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজুল ও তার লোকজন পাল্টা হামলা করলে তা সংঘর্ষে রূপ ন্যায়, এতে সিরাজুলসহ ১০ জন আহত হয়। এদের মধ্যে সিরাজুলসহ গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

—ইউএনবি