সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

সাবেক নারী ইউপি সদস্যের বাড়ির সামনে থেকে ইউপি সদস্যের লাশ উদ্ধার

নাটোরের লালপুরে সাবেক নারী ইউনিয়েন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ির সামনে থেকে বর্তমান ইউপি সদস্য মতিউর রহমান মতির লাশ উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকার সাবেক নারী ইউপি সদস্য সাহিদা বেগমের নির্মানাধীন বাড়ির সামনে ৫নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান মতির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

ওসি জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

—ইউএনবি