সাম্প্রতিক
জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুদান চায়, ঋণ নয় বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের প্রতি ডা. জুবাইদার আহ্বান রমজানে টিসিবির পণ্য বিক্রি নিয়ে সুখবর নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশু মারা যায় মোবাইল কোর্টের কার্যক্রমে ভিডিও ধারণ ও প্রচারে মিডিয়া সেল গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ককটেল আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী অভিশংসন প্রস্তাব ব্যর্থ, হেগসেথকে ছাড় দেবে না ডেমোক্র্যাটরা হামজা-ফারহানদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ
Skip to content

‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’

ছবি: তাসনিম জারা’র ফেসবুক থেকে সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ইঙ্গিতপূর্ণ পোস্টে নাম উল্লেখ না করে আসনের বিনিময়ে আদর্শ বিসর্জনের অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (২৪ জুন) দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন, যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন।”

পোস্টে তাসনিম জারা রাজনৈতিক পদ বা আসনের চেয়ে আদর্শকে বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “একটি আসন যেমন এক দিনে দেওয়া যায়, তেমনই এক দিনে কেড়েও নেওয়া যায়। কিন্তু আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না, আর কেউ কেড়েও নিতে পারে না।”

তিনি আরও বলেন, একজন মানুষ নিজে যদি নিজের আদর্শ থেকে সরে না যান, তাহলে সেই আদর্শ কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারে না।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “যদি না নিজেই তা হাতছাড়া করেন।”

তবে তাসনিম জারা তার এই পোস্টে কাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, সে বিষয়ে কোনো নাম বা নির্দিষ্ট পরিচয় উল্লেখ করেননি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।

এনএনবাংলা/