সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ব্রাজিলের হারে প্রতিপক্ষের ট্রল সইতে না পেরে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের হারের পর প্রতিপক্ষের সমর্থকদের ট্রল সহ্য করতে না পেরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন আলী (২০) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রতন আলী ওই এলাকার হোসেন আলীর ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তার সংসারে দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নরওয়ে ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপের ম্যাচে প্রিয় দল ব্রাজিলের পরাজয়ের পর প্রতিপক্ষ দলের কিছু সমর্থকের নেতিবাচক ট্রলের মুখে পড়েন রতন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। রাতে তিনি খাবার না খেয়েই নিজ কক্ষে ঘুমিয়ে যান।

সোমবার সকালে ঘুম থেকে উঠে পাউরুটি খেয়ে আবার নিজের ঘরে প্রবেশ করেন এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নেন তিনি।

রতনের বাবা হোসেন আলী জানান, সকালে পাউরুটি খাওয়ার পর রতন আবার ঘরে চলে যায়। পরে রতনের শাশুড়ি তাদের বাড়িতে খড়ি দিতে এসে তাকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, রতন ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেন আলী আরও বলেন, রতন কিছুটা জেদি স্বভাবের ছিলেন। তিনি বিবাহিত এবং দুই মাস আগে তার একটি সন্তান জন্ম নিয়েছে। সন্তান জন্মের পর থেকে রতনের স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন।

কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। দলের পরাজয়ের পর প্রতিপক্ষের কিছু সমর্থকের ট্রলের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সেই মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের বাবা, মা, স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএনবাংলা/